- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ০৭:০৯ পিএম
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সরকারি ক্রয় প্রক্রিয়া ও ফাইল পরিচালনায় গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ‘ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি অ্যান্ড টেন্ডার প্রস্তুতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান ও ৯ম গ্রেড তদূর্ধ্ব শিক্ষক-কমকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্রয় প্রক্রিয়া ও ফাইল পরিচালনায় গতিশীলতা এবং স্বচ্ছতা আনয়নের জন্য এ প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তারা তাদের দৈনন্দিন দাপ্তরিক ও প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে পারবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে দাপ্তরিক কাজের মান আরও উন্নত করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “শেখার কোনো বিকল্প নেই এবং ভুলত্রুটি এড়িয়ে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান অংশগ্রহণকারীরা দাপ্তরিক কাজে সঠিকভাবে প্রয়োগ করবেন বলে আমরা আশা করি। অংশগ্রহণকারীদের ফিডব্যাক ও চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদী এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী আমাদের সবাইকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়। এই প্রক্রিয়াগুলোকে শতভাগ নিখুঁত ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। আজকের এই প্রশিক্ষণের পর কোন কোন বিষয়ে আরও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী বা বাস্তবভিত্তিক সেশন বা উদ্যোগ নেওয়া হলে তা আরও ফলপ্রসূ হবে বলে তিনি মন্তব্য করেন।”
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান ও সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সরকারি ক্রয় প্রক্রিয়া ও ফাইল পরিচালনায় গতিশীলতা...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপায় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!