- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ০৪:১৭ পিএম
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত-২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর সকালে) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি এস এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা বাগেরহাট জেলায় মংলা যাচ্ছিলেন। এসময় পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালে সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি পিকআপের পিছনে সজোড়ে ধাক্কা মারে। এতে পিকআপের উপর থেকে ছিটকে সড়কে উপর পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
অপরদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবাইদুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপায় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১১ নভেম্বর সকালে) ঢাকা-খুলনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!