- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ১২:৪৯ এএম
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাচেস সোফি
নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।
সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় পৌঁছানোর পরপরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি।
সাক্ষাতে নারী ও কন্যাশিশুর অধিকার ও কল্যাণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
একদিকে আইসিইউতে কাতরাচ্ছে ১৪ বছরের শিশু, অন্যদিকে হাসপাতালের বাইরে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করছেন মা। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি...
-
নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!