- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ০৭:০৮ পিএম
সড়কে যুবলীগের ঝটিকা র্যা লি
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সড়কে র্যা লি করেছে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা। তবে র্যালিটি কবে এবং কোন স্থানে করা হয়েছে তা স্বাধীন ভাবে যাচাই করা না গেলেও বুধবার বিকেলে র্যালি এবং কেককাটার ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে।
সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের ব্যানারে ১০/১৫ জন নেতাকর্মী ব্যানার হাতে র্যা লিতে অংশগ্রহন করে তাদের দলীয় বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষের মধ্যে ১৫-২০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। তবে ভিডিওটি কখন, কোথায় বসে ধারন করা হয়েছে তা জানানো হয়নি। এবিষয়ে নিশ্চিত হতে সংগঠনটির একাধিক নেতাকর্মীদের ফোন দেওয়া হলেও তাদের নাম্বার বন্ধ পাওয়া গেছে।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, কার্যক্রম নিষিদ্ধ সংঘঠনের কোন র্যা লি বা মিছিল গৌরনদীর কোথাও হয়েছে বলে জানা নেই। তারপরও খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সরকারি ক্রয় প্রক্রিয়া ও ফাইল পরিচালনায় গতিশীলতা...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপায় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!