- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৯ পিএম
যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন ড. মো. ইমরান শেখ
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান শেখ। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেনের দায়িত্বের মেয়াদ ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান শেখকে ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরের কাউনিয়ায় জামিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের...
-
নিজস্ব প্রতিবেদক :প্রথম স্ত্রীর একমাত্র ছেলেকে জমিজমা থেকে বিতারিত করতে বিয়ে পাগল বাবা ও চতুর্থ নাম্বার সৎ মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড....
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!