- প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৩ পিএম
যানজটে আটকা পড়ে এ্যাম্বুলেন্সেই ডায়রিয়া রোগীর মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পড়ে বিজি প্রেসে অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) এ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। নিহত আব্দুর রব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে রুবেল সরদার বলেন, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সযোগে মহাখালী কলেরা হাসপাতালের উদ্দেশ্যে বাবাকে নিয়ে রওয়া দেই। ঢাকায় ঢোকার পর মহাখালী যাওয়ার পথে কয়েকটি স্থানে প্রায় দেড় ঘন্টা যানজটে আটকে থাকে এ্যাম্বুলেন্স। দুপুর দেড়টার দিকে কলেরা হাসপাতাল গেটে পৌঁছলে এ্যাম্বুলেন্সের মধ্যেই বাবার মৃত্যু ঘটে। যানজট না থাকলে সঠিক সময়ে পৌঁছে বাবাকে অন্তত চিকিৎসাটা করাতে পারতাম বলেও উল্লেখ করেন তিনি (রুবেল)।
গৌরনদী উপজেলা হাসপাতালের ডা. টিপু সুলতান বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিলো। তবে রোগীর স্বজনরা তাকে ঢাকায় নিয়ে গেছেন।
এই বিভাগের আরো খবর
-
গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে তাঁরাই...
-
স্টাফ রিপোর্টার:বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়...
-
রাজধানীর কাছাকাছি অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা এবং ঘনবসতিপূর্ণ এলাকা—সব মিলিয়ে গাজীপুরের টঙ্গী দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে এক পল্লী ডেন্টাল চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!