- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৪:১২ পিএম
ইয়াহামা রাইডার ক্লাবের ১০ টাকায় ঈদ সামগ্রী বিক্রি
“ঈদের দিনে অন্তত পরিবারের সদস্যদের মুখে একটু সেমাই তুলে দিতে পারবো”
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : রিক্সা চালক শফিকুর রহমান। সংসারে রয়েছে মা, বাবা, স্ত্রী আর ছেলেমেয়ে। ৬ সদস্যের পরিবারের ভরণপোষণ করতে সারা দিন রিক্সা চালাতে হয় তাকে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি রিক্সা চালিয়ে আয় হয় মাত্র ৫’শ থেকে ৬’শ টাকা। এই আয়ের মধ্যে থেকে দিতে হয় রিক্সা ভাড়া। যা থাকে তাই দিয়েই সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। ফলে পরিবারের জন্য ঈদের বাজার যেন কার কাছে আকাশ কুসুম স্বপ্ন। তবে ইয়াহামা রাইডার ক্লাবের সহায়তায় মাত্র ১০টাকায় সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, কিসমিচ, গরম মসলাসহ বিভিন্ন উপকরণ কিনতে পরেছেন তিনি।
তিনি জানান, এসব পণ্য বাজার থেকে কিনতে গেলে অন্তত ৬’শ টাকার প্রয়োজন হতো। যা আমার রিক্সা চালিয়ে দুইদিনের আয়। দুইদিনের আয় দিয়ে এসব পন্য কিনতে গেলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হতো। কিন্তু এখান থেকে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুব খুশি। ঈদের দিনে অন্তত পরিবারের সদস্যদের মুখে একটু সেমাই তুলে দিতে পারবো। শুধু রিক্সা চালক শফিকুর রহমান নয় এমন খুশি ১০ টাকায় ঈদ সামগ্রী কিনতে আসা অসহায় মানুষগুলো।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে ঈদকে সমানে রেখে গোপালগঞ্জে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করে ইয়াহামা রাইডার ক্লাব নামের একটি সংগঠন।
জেলা শহরের লঞ্চঘাট এলাকায় ইয়াহামা রাইডার ক্লাবের সদস্যরা ঈদ পণ্যের প্যাকেট নিয়ে বসেন। পরে তারা বঙ্গবন্ধু সড়কে চলাচলরত রিক্সা চালক, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে মাত্র ১০টায় ঈদ পণ্যের প্যাকেট বিক্রি করেন। এই প্যাকেটে সেমাই, লাচ্চা সেমাই, দুধ, চিনি, কিসমিচ, গরম মসলাসহ বিভিন্ন উপকরণ রয়েছে।
রিক্সা চালক মো: শরিফুল ইসলাম বলেন, রিক্সা চালিয়ে যে আয় হয় তা দিয়ে সেমাই চিনি কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে দেখলাম ভাইয়েরা ১০ টাকায় বিভিন্ন জিনিসের প্যাকেট বিক্রি করছেন, তা দেখে কিনে নিলাম। ঈদের দিনে পরিবারে সদস্যদের মুখে একটু ভাল খাবার তুলে দিতে পারবো।
অপর ক্রেতা জাকির মুন্সী বলেন, এখান থেকে ১০টাকায় বিনতে পেরে খুব খুশি লাগছে। বাজার থেকে কিনতে গেলে ৪’শ থেকে ৫’শ টাকা লাগতো। এতে চিনি, সেমাই, দুধ, গরম মসলাসহ বিভিন্ন জিনিস রয়েছে।
ইয়াহামা রাইডার ক্লাবের সদস্য শুভ মন্ডল বলেন, ঈদের সময় অনেকে টাকার অভাবে চিনি, সেমাই, দুধ কিনতে পারেন না। এসব অসহায় মানুষদের জন্য আমরা চিনি, সেমাই, দুধ, গরম মসলাসহ বিভিন্ন উপকরণ দিয়ে প্যাকেট করে মাত্র ১০টায় বিক্রি করছি। এতে এসব মানুষগুলো সহজে পরিবারের জন্য একটু ভাল খাবার কিনতে পারলো। আমাদের ক্লাবে যত সদস্য আছে তাদের সাধ্যমত দেয়া অর্থ দিয়ে এ কাজটি করছি। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে এসব অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটবে।
ইয়াহামা রাইডার ক্লাবের অপর সদস্য মো: শিমুল হোসেন সাগর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছি। কারন বিনামূণ্যে দিলে এসব মানুষের আত্মসম্মানের আঘাত করা হবে। যে কারনে আমরা মাত্র ১০টায় ঈদ সামগ্রী বিক্রি করছি। আর ১০ টাকায় দিতে পেরে আমরা যেমন খুশি তেমনি কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম। ঈদের দিন পযর্ন্ত এই কায্যক্রম চলবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!