শিরোনামঃ

ইয়াবা কিনতে এসে গণধোলাই  খেলেন সরকারী কলেজের  কর্মচারী


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী। বুধবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে তিনি গণধোলাইয়ের শিকার হন।

গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী ডাসার উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রীতি বর্তমানে তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রী কলেজে বদলী হয়েছেন।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা ও বাকাই বাজারের ব্যবসায়ী আক্কেল আলী সরদার জানান, বুধবার দুপুর সাড়ে বারটার দিকে খাঞ্জাপুর এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী পুতুলের কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন পার্শ্ববর্তী ডাসার এলাকার চিহ্নিত মাদকসেবী মাসুম। পথিমধ্যে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে স্থানীয়রা তার দেহ তল্লাশী করে ২ পিচ ইয়াবা পায়। এসময় উত্তেজিত জনতা তাকে (মাসুম) গণধোলাই দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে সবকিছু ফেলে সে (মাসুম) দৌঁড়ে পালায়। তিনি আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরে খাঞ্জাপুর এলাকায় মাদক বিরোধী অবস্থান নিয়েছেন সচেতন নাগরিকরা। মাদক বিরোধী অবস্থানের অংশ হিসেবেই মাসুমকে ধরে গণধোলাই দিয়েছে জনতা।

এবিষয়ে জানতে গণধোলাইয়ের শিকার মাসুমের কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?