- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৬:৩৬ পিএম
ওয়ান ইলেভেনের কুশীলবদের মনোনয়ন মানবেনা জনগণ-সোবহান
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন,ওয়ান ইলেভেনের সময় যারা জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
দলের দুর্দীনে যারা বেঈমানি করেছে। সেই সব ষড়যন্ত্রকারী, বেঈমানদের মনোনয়ন কোন ভাবেই মেনে নেবেন না দলের নেতাকর্মী ও সাধারণ জনগন।
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরো বলেছেন-বিএনপির একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে বিএনপির ত্যাগী কোন নেতাকর্মীদের সম্পর্ক নেই।
এখানে বিএনপির আরো মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা রয়েছে। যার নাম সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাকে বাদ দিয়ে, অন্যসব ত্যাগী নেতাদের মধ্যে থেকে যেকোন একজনকে মনোনয়ন প্রদান করা হলে কোন বিতর্ক থাকবেনা।
এসময় জনসভাস্থলে উপস্থিত হাজার-হাজার নারী, পুরুষ ক্লিন ইমেজের নেতা হিসেবে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নিতীনির্ধারকদের কাছে জোর দাবি করেন।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা আর রামশীলে পালিয়ে যেতে চাননা দাবি করে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি করেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের ছেলে রুবাইয়াত সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহসভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা নজরুল ইসলাম, নবীন বাড়ৈসহ অন্যান্যরা।
বক্তারা অনতিবিলম্বে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন।
অনুষ্ঠিত জনসভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহন করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!