শিরোনামঃ

ভোট গননা পযর্ন্ত সাংবাদিকদের ক্যামেরা খোলা রাখার আহবান গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থীর



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ভোট গননা পযর্ন্ত সাংবাদিকদের ক্যামেরা খোলা রাখার আহবান জানিয়ে গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরূজ্জামান ভূইয়া বলেছেন, এখন পযর্ন্ত নির্বাচনে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। আমি আশা করবো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকরা ভূমিকা পালন করবে। আপনাদের ক্যামেরা বন্ধ থাকলে নির্বাচন যাতে নষ্ট হয় সেই যুযোগ পেতে। তবে আপনাদের কারণে এমন ঘটনা ঘটেনি।


আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ শহরের নিজ নির্বাচনী কায্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


স্বতন্ত্র প্রার্থী আরো বলেন, নির্বাচনকে ঘিরে ভোটাররা ঈদের আনন্দ পাচ্ছে। নির্বাচন ঘিরে কোন আশংকা নেই। প্রশাসন সুষ্ঠু নির্বাচন করবে এমন আশ্বাস দিয়েছেন। ভোট চাইতে গিয়ে আমি মানুষের কাছ থেকে একটা কথা শুনতে পেরেছে সেটি হলো মানুষ শান্তি চায়। আমি নির্বাচিত হলে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা গ্রহণ করবো।


মতবিনিময় সভায় গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরূজ্জামান ভূইয়ার কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?