- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৪ পিএম
ভোলায় জামায়াতের হামলায় বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক সহ আহত 8
মোঃ সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে কুতুবা ৭ নম্বর ওয়ার্ডের ভোট চাইতে গিয়ে এবার জামায়াত ইসলামের সদস্যের হামলায় আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহত শাহানুর,পুতুল,সাকিব সহ কয়েকজন জানান,কুতুবা ৭ নম্বর ওয়ার্ডে কাজী বাড়িতে ভোট চাইতে গিয়ে জামায়াত ইসলামের সদস্য জাকির হোসেন সহ কয়েকজন তাদেরকে আক্রমণ করে'এতে হামলার শিকার হয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানুর সহ ৪ জন।
তারা জানান,প্রতিদিনের মতো ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব ইব্রাহিমের জন্য ভোট চাইতে ৭ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে যান তারা, এ সময় জামায়াত ইসলামের কর্মী জাকির হোসেন সহ কয়েকজন তাদের বাধা দেন এবং এলোপাথারি মারধর করে,এতে অভিযুক্তরা তাদের স্বর্ণালংকার নিয়ে যান বলেও জানান ভুক্তভোগীরা।
বর্তমানে আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাকির হোসেন বলেন,আমি মারধর করিনি বরং পরিকল্পিতভাবে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আজম,সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন,কবির নক্তির নির্দেশে সহ কয়েকজন আমার উপর হামলা করে,আমি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি।
তবে তার এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে,অভিযুক্ত এডভোকেট কাজী আজম,সাইদুর রহমান লিটন ও কবির লোকটি বলেন ঘটনাস্থলে তারা ছিলেন না এবং এ বিষয়ে কিছু জানেন না।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!