- প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৫ এএম
ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে এসপি শহিদুল্লাহ কাওছার
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি শহিদুল্লাহ কাওছার।
বুধবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় ভোলা জেলার সদর মডেল থানাধীম রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ শ্যামপুর সাকিনের হেলাল মেম্বারের বাড়ির সামনে রাস্তার উপর রিজওয়ান আমিন সিফাত (২৮) হত্যা মামলার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় পুলিশ সুপার ভিকটিমের পরিবারকে সান্তনা দেন। তাছাড়াও এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,ভোলা সদর মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!