- প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৭:১৮ পিএম
ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ৬ থানার ওসিদের কঠোর নির্দেশ প্রদান করলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ৬ থানার ওসিদের কঠোর নির্দেশ প্রদান করলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ভোলা জেলার দক্ষিণ আইচা, শশীভূষণ, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদর মডেল থানা আকস্মিক পরিদর্শন করে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম থানার দায়িত্ব প্রাপ্ত ওসিদের আইন শৃঙ্খলা রক্ষায়"কাউকে ছাড় না দিয়ে অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা প্রদান করলেন তিনি।
পরিদর্শনকালে তিনি অফিসার-ফোর্সের মেসের রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে ডিআইজি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ,সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!