- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ০৬:১৪ পিএম
সভা সেমিনারে শুনে বাস্তবায়ন করতে হবে--চরফ্যাশন যুব দিবসে ইউএনও
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার(১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি, উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, সভা সেমিনারে শুনার সাথে সাথে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তাহলে যুব উন্নয়ন অধিদপ্তর কিছুটা হলেও স্বাার্থক হবে। অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিল আজাদ শরীফ , পরিসংখ্যন কর্মকর্তা পংকজ শাহা, সেচ্ছাসেবক দল সদস্য সচিব সাবেক কাউন্সিলর কামরুজ্জামান শাহিন, জাতীয় পাটি নেতা, নাগরিক পাটি নেতা এইচ টিএম মাসুদ চৌধুরী, কোস্ট ফাউন্ডেশন পরিচালক রাশিদা আপাসহ অনুষ্ঠানে স্থানীয় যুবক, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ঠ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, প্রশিক্ষণ দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ আবদান রাখতে পারে। এই যুব উন্নয়ন সংস্থা যুবকদের যুব ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির করে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!