- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ০৩:৩৪ পিএম
গলাচিপায় অটো বোরাক ড্রাইভার কে মারধর হাসপাতালে ভর্তি
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত বোরাক ড্রাইভার হচ্ছেন উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এক নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী খার ছেলে অলিউল খা (৩৪)। স্থানীয় লোকজন অলিউল খাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত অলিউল খা বলেন, আমি অটো বোরক ড্রাইভার। গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে উলানিয়া বাজার চৌরাস্তা নামক স্থানে গাড়ি সময় সীমা নিয়ে প্রতিপক্ষ এই ড্রাইভার এর সাথে কথা কাটাকাটি হয়। পরে আমাকে প্রতিপক্ষ ড্রাইভার হায়দার আলী হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথার উপরে বাড়ি দেয়। এতে আমার মাথা ফেটে যায়। পরে আর আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। প্রতিপক্ষ হায়দার আলী হচ্ছেন একই ওয়ার্ডের আজহার আলীর ছেলে। উলানিয়া চৌরাস্তা অটো বোরাক স্থানের ড্রাইভার রাসেল, হারুন, জহির, মিরাজ, ইচ্ছাসহ আরো অনেকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অলিউল খাকে মারধর করেছে। এর সঠিক বিচার হওয়া উচিত। অটো বোরাক স্টানের লাইন ম্যান ও সময় নির্ধারণকারি ফিরোজ হাওলাদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ মারামারি। বিষয়টি নিয়ে দুপক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে আহত অলিউল খার স্ত্রী পারভিন আক্তার বলেন, আমরা গরিব মানুষ গাড়ি না চালালে পেটে খাবার হয় না। অর্থের অভাবে আমার স্বামী গাড়ি চালায় আমার স্বামীকে যারা মেরেছে আমি তাদের সঠিক বিচার চাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমরান বলেন, আমার চিকিৎসা দিলে অলিউল খা দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে। তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে। প্রতিপক্ষ অটো বোরাক ড্রাইভার হায়দার আলী বলেন, কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়েছে। এতে আমিও আহত হয়েছি। ইউপি সদস্য আলমগীর মুন্সী বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদের ডেকে চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার ব্যবস্থা করব। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, বিষয়টি আমি শুনেছি দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে পুলিশ।...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে ধানক্ষেতের নালায় পড়ে থাকা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁদের পরিচয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!