- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ০৬:১৬ পিএম
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) সকাল ১১ টায় যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় এএসডিএস বিভাগের প্রথম ও আধুনিক নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ও বিভাগটির চেয়ারম্যান ড. মো. কুরবার আলী। নতুন এই ল্যাবে শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট সুবিধা, সর্বাধুনিক কনফিগারেশনের কম্পিউটার এবং উপাত্ত বিশ্লেষণ, ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চর্চার প্রয়োজনীয় সফটওয়্যার নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগে উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সায়েন্সের চাহিদা বিশ্বব্যাপী। এই আধুনিক ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই অর্জন করবে না, বরং বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে নতুন বাংলাদেশ গঠনে এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবে। নতুন এই ল্যাব সুবিধার মাধ্যমে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা ও প্রজেক্টের কাজ সহজে সম্পন্ন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!