- প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ০৪:১১ পিএম
ভোলার চরফ্যাশন আইনজীবি সমিতির নির্বাচনে বিজয় প্রার্থীদের উল্লাস
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥
জাতীয় নির্বাচনের মত ভোলার চরফ্যাশন চৌকি আদালত আইনজীবি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭মার্চ) আইনজীবি সমিতির নিজস্ব কার্যলয় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি প্রার্থী হিসেবে হেভিওয়েট দু’জন প্রার্থী লড়ছেন। জামায়াত ইসলাম দলের সমর্থিত প্রার্থী এড.রমিজ উদ্দিন ৪৩ভোটের মধ্যে ২৪ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,তার প্রতিদ্বন্ধী প্রার্থী এড.সিদ্দিক মাতাব্বর পেয়েছেন ১৮ ভোট। সাধারন সম্পাদক পদে বিএনপির সমর্থিত প্রার্থী এড. লিটন হাওলাদার বিনাপ্রতিদ্বন্ধীতা বিজয় হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড.রাশ বিহারী ও এড.আওলাদ হোসেন আসদ। ভোট গ্রহন শেষে দুপুর দেড়টা ফলাফল ঘোষনা করেন চরফ্যাশন আদালতের যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ রুবায়েত ফেরদোস।
এছাড়াও সহ-সভাপতি পদে দু’জন প্রার্থী লড়ছেন। সহ-সভাপতি হিসেবে এড.তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী এড.সালেহ উদ্দিন মাত্র ১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে এড.আশরাফ আলী নিরব,ধর্ম ক্রিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে এড. হারুনুর রশিদ ফরাজী বিনাপ্রতিদ্বন্ধীতা বিজয় হয়েছেন। সদস্য পদে ৩জন প্রার্থী লড়েছন। তাদের মধ্যে ২জন প্রার্থী বিজয় হবেন। এতে এড.লিয়াকত আলী পেয়েছেন ৩৭ ভোট, এড.মোজাম্মেল হক ৩২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এড. হাসান করিব ১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি এড. রমিজ উদ্দিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কালের কন্ঠকে বলেন, আমি পূর্বে এই সমিতির সাধারণ সম্পাদক ছিলাম,এখনও আল্লাহর রহমতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন,বার এবং বেঞ্চের মধ্য ন্যার্য বিচার প্রতিষ্ঠতা করার চেষ্টা করব এবং সম্মান ও ইজ্জতের সাথে সবার সাথে ঐক্যগড়ে তুলব।
এড.লিটন হাওলাদার সম্মানিত ভোটাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে বলেন, আমি এই প্রথম নির্বাচনে প্রার্থী হয়ে তাও বিনাপ্রতিদ্বন্ধীতা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বার পরিচালনা কবর এতে ভোলা-৪আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন সাহেবের সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সম্পাদক এড.লিটন হাওলাদার আরো বলেন, দুর্নীতি যাতে বারের মধ্যে গ্রাস করতে না পারে সেজন্য জিরো ট্রলারেন্স ঘোষনা করছি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত সংবাদকর্মীদের প্লাটফর্ম জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল গঠন করা হয়েছে। শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার...
-
সোহাগ হাওলাদার, বরগুনাঃবরগুনায় গভীর রাতে একটি মুদি দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!