- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ১১:৩২ এএম
ভোলার চরফ্যাশন আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে --এমপি নয়ন
ভোলা জেলা প্রতিনিধি
করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাাদেশ এই শ্লোগাযনে ভোলার চরফ্যাশন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে চরফ্যাশন মহাসড়কে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক ও ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বক্তব্যে কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, আমি বিশ্বাস করি রাজননীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা,জনগনের সেবা এবং এলাকার উন্নয়ন কাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।তাই আমাদের সবাইকে যার যার স্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। এমপি নুরুল ইসলাম নয়ন আরো বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যগড়ার কারিগড়।
তিনি বলেন,মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্ধিতা যেন কখনো সহিসতা বা মানুষের অধিকার হরণের কারণ না হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি নুরুল ইসলাম নয়ন বলেন,চরফ্যাশন হবে আধুনিক জনপদ
এলাকার রাস্তাঘাট প্রশস্ত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের চলাচল সহজ ও নিরাপদ থাকবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চরফ্যাশনকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আব্দুল্লাহ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও সিনিয়র সহসভাপতি ফখরুল আলম ফেরদৌস।
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশী সাংস্কৃতিক জোট...
-
বরিশালে ‘জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে যুবশক্তির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর সেন্ট পিটার্স ক্যাথেড্রাল চার্চে বরিশাল ওয়াইএমসিএর আয়োজনে...
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল :বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাউসিয়া সড়ক এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!