- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ০৮:৫৯ পিএম
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ভোলা।।
ভোলা-বরিশাল সেতু নির্মাণের এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে "সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি" নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা “সেতু নয়, ভোলা বাঁচবে না”, “ভোলা-বরিশাল সেতু চাই এখনই”, “ভোলার উন্নয়নের চাবিকাঠি—ভোলা-বরিশাল সেতু” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
এসময় সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি সভাপতি মোঃ আলামিন খান, সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, মোঃ আলামিন বেপারি। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসমাইল মাতাব্বর, বাবুল সরদার, আজিম উদ্দিন ছাইফি, মো: রাহিম ইসলাম, মেহেদি হাসান, শরিফ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, “ভোলা একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু স্থলপথে সংযোগ না থাকায় এই জেলার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ভোলা-বরিশাল সেতু হলে শুধু এই অঞ্চল নয়, গোটা দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।”
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। অবিলম্বে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তারা।
এ সময় সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, সেতু নির্মাণের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে সংগঠনটি।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!