শিরোনামঃ

ভোলা-৪ থেকে কে যাবে সংসদে,মাঠঘাট চর্ষে বেড়াচ্ছে ৩ প্রার্থীই! এগিয়ে নয়ন


কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে ভোর থেকে প্রতিটি পাড়া-মহল্লা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন ৩ প্রার্থীই। তবে প্রচার-প্রচারণা এবং ভোটের দিকে এগিয়ে আছে নয়ন। ৩ প্রার্থীই হলেন-কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুুরুল ইসলাম নয়ন(ধানের শীষ), ইসলামী আন্দোলন প্রার্থী প্রফেসর এ.এম.এম কামাল উদ্দিন(হাত পাখা) জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল (দাড়িপাল্লা)।

 কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ তিন প্রার্থীই চরফ্যাশনের কৃতিসন্তান। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও মাঠে ময়দানে রিতিমত তাদের পছন্দের প্রার্থী নুরুল ইসলাম নয়নকে বিজয় করতে মরিয়া হয়ে মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের ভোট চাচ্ছে।

 পিছিয়ে নেই ইসলামী আন্দোলন প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন ও জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালসহ তার নেতাকর্মীরাও।

তবে এই আসনে মাঠ পর্যায়ে বিএনপি প্রচার-প্রচারণা চাঙ্গা,ব্যাপক ভোটের ব্যবধানে এই আসনে নুরুল ইসলাম নয়ন বিজয় হবে এমনটা আশা বিএনপির নেতাকর্মীদের।

জামায়াত সমর্থকদের দাবী মানুষ ভোট কেন্দ্রে গেলেই গোপন ভেলটে দাড়িপাল্লা ভোট দিয়ে বিজয় করবে।

একই দাবী ইসলামী আন্দোলন প্রার্থী ও সমর্থকদের,ভোটারেরা ভোট দেয়ার সুযোগ পেলে হাতপাখাকে ভোট দিয়ে বিজয় করবে।তবে সাধারন ভোটারদের ধারণা জামায়াতে ইসলামী দলের ভোট দু’ভাগে বিভাক্ত হবে। এতে নুরুল ইসলাম নয়নেই বিযয় হওয়ার সম্ববনা রয়েছে।

তবে মানুষের মধ্যে এখন অনিশ্চতা কাজ করছে অদো নির্বাচন সঠিক সময় হবে কী,হবে না। গভেষণা করে দেখা গেছে, দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করবে এমন কোন উৎস ভোটারদের মধ্যে নেই। এদিকে ভোটারদেরকে উদ্বুধ করতে ইতিমধ্যে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি, প্রশাসনসহ বিভিন্ন দপ্তর উঠান বৈঠকসহ বিভিন্ন সভাসমাবেশ করছেন।

 বিএনপির নেতা কাজী মনজু, খায়রুল ইসলাম সোহেল, যুবদল সদস্য সচিব, সাবেক কাউন্সিলন জাহিদুল ইসলাম রাসেল,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু বলেন, আমাদের নেতা নুরুল ইসলাম নয়ন স্থানীয় সন্তান,তার মত ভাল মানুষকে যদি মানুষ ভোট না দেয় তাহলে মানুষ নিরাপত্তা এবং উন্নয়ন হারাবে।

কেন্দ্রীয় যুবদল সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নয়ন বলেন, আমি নির্বাচিত হলে সকল দল এবং শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে মাদক,ইফটিজিং,দখলবাজ,চাঁদাবাজ মুক্ত নির্বাচনী এলাকা গরব।

৫টি থানা ও ২৫টি ইউনিয়ন নিয়ে ভোলার চরফ্যাশন নির্বাচনী আসন গঠিত। ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৯৮৬ জন।

ছবিঃ সংযুক্ত

ক্যাপশনঃ ১. বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নয়ন

২.ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী প্রফেসর এ.এম.এম.কামাল উদ্দিন

৩.জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?