- প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ এএম
ভোলা-৪ আসনে অন্য রাজনৈতিক দলের মানুষও সমান নিরাপদে থাকবে--নয়ন
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥
ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ক্ষমতা এলে ভেদাভেদ ভুলে বিএনপি যেমন নিরাপদ থাকবে তেমনি অন্য রাজনৈতিক দলের মানুষও সমান নিরাপদ থাকবে। গত সোমবার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত টিবি স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন এসব কথা বলেন।
সন্ত্রাস,জুলুমকারী ও খাঁজা-ইয়াবা সেবনকারীদের স্থান আমার দলে হবে না উল্লেখ করে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা দলমত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের র্শীষে তথা আমাকে ভোট দেয়ার আহব্বান জানান।
শেষ নির্বাচনী জনসভা মানুষের ঢল দেখে নয়ন বলেন, বিএনপির সরকার গঠন করতে পারলে কৃষক ন্যায্য মুল্যে ্আবার কখনো বিনামূল্যে সার ওষধ পেতে কৃষক কার্ড করে দিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শিশু এবং বৃদ্ধের জন্য স্বাস্থ্য কার্ড করে বিনাপয়সা চিকিৎসার ব্যবস্থা করা হবে। তারেক রহমান মানবিক রাষ্ট উপহার দিবেন। রাস্তাঘাট,মসজিদ মাদ্রাসার,মন্দিরের উন্নয়নের পাশপাশি ভোলা টু বরিশাল এবং মজিবনগর টু পটুয়াখালী সেতু নির্মাণ করে সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা উন্নত করা হবে।
উপজেলা বিএনপি সহসভাপতি কয়ছর আহম্মেদ কমলের সভাপতিত্বে ভোলা ৪আসনের এই প্রার্থী কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন আরো বলেন, ঈমাম এবং খতিদের পাশাপাশি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত ভাতা হিসেবে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। আমি আপনাদের সন্তান,কারো ভাই হিসেবে কথা নয় বাস্তবে করব, না পারলে আপনাদের কাছে আর ভোট চাইতে যাব না। ওই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এড. বিলকিস জাহান শিরিন বক্তৃতা নুরুল ইসলাম নয়নকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিজয় করতে আহব্বান জানান।
ভোটারেরা বলেন, নয়ন ভাই একজন ভদ্র এবং সৎ লোক, ছোট বেলা থেকে অন্যায় নিজে করে না , অন্যকে প্রশ্রয় দেয়নি,তাকে এবার ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব।
সহ কেন্দ্রেীয় ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশন ঃ ভোলার চরফ্যাশনে ধানের শীষের নির্বাচনী সামাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা ৪আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়নসহ মঞ্চে অতিথি বৃন্দরা।
এই বিভাগের আরো খবর
-
১০-২-২৫এজাজ আল মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা বরগুনার আয়োজনে ইয়ং টাইগার বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায়...
-
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥প্রিজাডিং, পোলিং ও ভোটারদের নিরাপত্তা দিতে ভোলা-৪আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিএকাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধিভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী...
-
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ক্ষমতা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!