শিরোনামঃ

ভোলা-৪ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা বক্তরা  আমরা জাতির শাসক হবো না, সেবক হবো


চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি॥

 আমরা জাতির শাসক হবো না, সেবক হবো। দুর্নীতি নয়, দুর্নীতি পরিরোধ করব। ক্ষমতা গেলে ন্যায় ইনছাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করব। গাজা-ইয়াবা বন্ধ হবে, মানুষ অন্যায় জোড়-জুলম থেকে রক্ষা পাবে। গতকাল বুধবার (৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে  উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা বক্তরা এসব কথা বলেন। ভোলা- ৪আসনের নির্বাচন পরিচালক কাজী মাও.হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান, ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল। চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ মীর শরিফ হোসাইন সঞ্চালনায় ওই সময় প্রধান বক্তা ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও চেয়ারম্যান অ্যাড.আনোরুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেল্লাল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ,হাইকোটের আপিল বিভাগের সিনিয়র আইনজীবি এড. পারভেজ হোসাইন,এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত খন্দকার মনজুসহ জামায়াত ইসলামী নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দাঁড়িপাল্লা অধ্যক্ষ মোস্তফা কামালের হাতে তুলে দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?