- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৭ পিএম
ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে -অধ্যাপক মাহবুবুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান আজ ৭ ফেব্রুয়ারি, শনিবার এক বিবৃতিতে বলেছেন, ভোলা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ঔদ্ধত্য ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। আজকেও আমাদের কর্মীদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রশাসনের প্রতি আহবান করছে যেন, অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা হয়। কারণ এই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড উৎসবমূখর নির্বাচনের পরিবেশকে কলুষিত করবে।
অধ্যাপক মাহবুবুর রহমান স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলেন, ঘটনার সূত্রপাত দুইদিন আগে নির্বাচনী উঠান বৈঠক থেকে শুরু হয়েছে। হাতপাখার উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণা চলাকালে কিছু সত্য কথা জামায়াত নেতাদের বিরুদ্ধে গেলে তারা সেখানে বাঁধা দেয়। যা হাতপাখার নেতাকর্মীরা সহনশীলতা প্রদর্শন করে সমাধা করেন। তবে স্থানীয় জামায়াত থেকে অনবরত হামলার হুমকি আসতে থাকে। বলা হয়, ‘১২তারিখের পর সবাইকে দেখে নেওয়া হবে!’
এমতবস্থায় আজ ৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয় বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচনী কার্যালয়ের সামনে স্থানীয় জামায়াত রোকনের নেতৃত্বে জামায়াতের কিছু নেতাকর্মী জড়ো হয়ে পীর সাহেব চরমোনাই ও হাতপাখার নামে নোংরা ও মিথ্যারোপ করতে শুরু করে। যা ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি শফিকুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি বাঁধা প্রদান করেন। পরবর্তীতে তারা আরো নেতাকর্মী জড়ো করে যুব আন্দোলনের সভাপতির বাড়িতে ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এসময়ে তার ছেলে ও ১০ বছরের মেয়েকে কোদালের আঘাত দিয়ে হাত ভেঙে ফেলাসহ আহত করা হয়। মেয়ের আর্তচিৎকারে উক্ত নেতার স্ত্রী বের হয়ে এলে তাকেও এলোপাতাড়ি হামলা করা হয়। এ সংবাদ শফিকুল ইসলামের কাছে পৌঁছলে তিনি পাশের ক্ষেতে কাজ করা রেখে দৌড়ে ছুটে আসেন এবং তিনিও হামলায় রক্তাক্ত হোন। পরবর্তীতে স্থানীয় মানুষরা ছুটে আসলে জামায়াত নেতারা উক্ত স্থান ত্যাগ করে।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এই ধরণের হামলা যারা করছে তারা দেশের শান্তি ও শৃংখলার জন্য হুমকি। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!