- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০২:৪০ পিএম
ভোজ্যতেল বাজার থেকে উধাও ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
আজ বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তেলের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
মানববন্ধন চলাকালে ক্যাব সভাপতি এ্যাড: এস এম আমজাদ হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোজাহারুল বাবলু ও সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করেছে। সরকারী নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বাজারের প্রকৃত সিন্ডিকেট নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাজারে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!