- প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ০৬:৩১ পিএম
ভেজাল গুড় তৈরীর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকার নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক জানান, উপজেলার কলাবাড়ী গ্রামে ভেজাল গুড় তৈরীর করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়। আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, চয়ন সরকার দীর্ঘ দিন ধরে ভালো গুড়ের সাথে নষ্ট গুড় ও চিনি মিশিয়ে তা জ্বালিয়ে গুড় তৈরী করে বাজারে বিক্রি করে আসছিল। আদালতে এ মন অভিযান পরিচালনা করায় সে আর এই ভেজাল গুড় তৈরী করতে সাহস পাবে না।
অভিযুক্ত চয়ন সরকার বলেন, ভালো গুড়ের সাথে চিতি মিশিয়ে গুড় তৈরী করে বিভিন্ন বাজার ও মেলায় বিক্রি করে আসছিলাম। তবে আমি কোন পচা বা খারাপ গুড় ও চিনি মেশাই না। তবে তিনি আগামীতে এমন কাজ আর করবেন না বলে স্বীকার করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!