- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬ ০৯:৫১ পিএম
উৎসবমুখর পরিবেশে বরিশালে শেষ হলো ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা
উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর জোহরা মমতাজ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুল মুনির টিটু, দ্য ডেইলি স্টার-এর বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, সংগঠক শিখা সরকার এবং ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মোঃ সোহেল সরকার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ মোঃ রাজ্জাকুল ইসলাম।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঘিরে খুদে শিক্ষার্থী, অভিভাবক এবং বইপ্রেমী দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। পাঁচ দিনের এই আয়োজনে বই কেনাবেচার পাশাপাশি সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো চত্বরকে মিলনমেলায় পরিণত করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন মেলা ও সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি অনুরাগী করতে এবং সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!