- প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১০:৩৬ পিএম
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঢাকার উওরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্যরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা নিহতদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করে। পরে তারা শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে।
পরে তারা ক্যাম্পাসে একটি মৌন মিছিল করেন। মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সুজন বিশ্বাস, বিজ্ঞান ক্লাবের সভাপতি বাধন দত্ত, সহ সভাপতি অভ্রনীল মিত্র, শিক্ষার্থী বুশরা আক্তার, ইয়াছিন শেখ বক্তব্য রাখেন।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার মত একটা ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ দেওয়া কোনোভাবেই উচিৎ নয়। ফাঁকা কোনো স্থানে এমন প্রশিক্ষণের কথা বলেন শিক্ষার্থীরা। এছাড়া নিহতের সংখ্যা নিয়ে গোপনীয়তা না রেখে সঠিক সংখ্যা সবার সামনে প্রকাশ করা দাবী করেন তারা। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!