- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৭:০২ পিএম
টুঙ্গিপাড়ায় পাটগাতি ইউনিয়নে জনপ্রতিনিধি না থাকায় ভোগান্তিতে ৬ নং ওয়ার্ডবাসী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্যের শূন্য পদকে ঘিরে জনদুর্ভোগের অভিযোগ উঠেছে| স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসী মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন|
ওয়ার্ডবাসীর দাবি, ৬নং ওয়ার্ডের দায়িত্ব যেন ওই ওয়ার্ডেরই কোনো যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়, যাতে তারা দ্রুত ও সঠিকভাবে নাগরিক সেবা পেতে পারেন|
জানাগেছে, পাটগাতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেন ২০২৫ সালের ৩ জুলাই মৃত্যুবরণ করার পর থেকে পদটি শূন্য হয়ে যায়| প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া হয় সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমকে| তবে কিছুদিন পর সেই দায়িত্ব হস্তান্তর করা হয় পাশের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রঙ্গু খানের কাছে| ৬নং ওয়ার্ডটি মূলত বৃহত্তর শ্রীরামকান্দি গ্রাম নিয়ে গঠিত। যেখানে প্রায় ৪ হাজার দুইশত ভোটার রয়েছেন|
স্থানীয়দের অভিযোগ, অন্য ওয়ার্ডের একজন সদস্যকে দায়িত্ব দেওয়ায় তিনি এলাকার মানুষের সাথে পরিচিত নন, ফলে বিভিন্ন সনদপত্র প্রদান ও প্রশাসনিক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে|
৬নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক শেখ বলেন, দায়িত্ব দেওয়ার পর থেকে তারা কোনো ধরনের সেবা পাচ্ছেন না| এমনকি ওয়ারিশ সনদ বা নাগরিক সনদে স্বাক্ষর নেয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে|
একই গ্রামের শেখ আব্দুর রহিম অভিযোগ করেন, ঈদ উপলক্ষে বিতরণযোগ্য চালও অনেকেই পাননি| তালিকাভুক্ত নাম থাকা সত্ত্বেও সহায়তা না পাওয়ার অভিযোগ করেন তিনি|
সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউসুফ বলেন, খাদিজা বেগম দায়িত্বে থাকলে গরিব মানুষ উপকৃত হতেন| কিন্তু রঙ্গু খান দায়িত্ব পাওয়ার পর থেকে সেবা কার্যত বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন|
৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য রুঙ্গু খান বলেন, আমার দায়িত্ব হচ্ছে ওয়ারেশান সনদ, নিবন্ধন সনদ যাচাই-বাছাই করে সই করা আমি সেটা করছি।
পাটগাতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস জানান, সংশ্লিষ্ট সদস্যকে ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পেয়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, অভিযোগ আমার কাছেও এসেছে| দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য সঠিকভাবে কাজ না করে, তাহলে তাকে অপসারণ করে অন্য কাউকে দায়িত্ব দেয়া হবে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!