- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৩ পিএম
টুঙ্গিপাড়ায় আ.লীগ থেকে পদত্যাগের ঘোষনা সাবেক ইউপি সদস্যর
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থ্যতার কারন দেখিয়ে আওয়ামীলীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন এক সাবেক ইউপি সদস্য।
আজ সোমবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পদত্যাগকারী রোমজেদ সিকদার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য একটি সিভি জমা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই আওয়ামী লীগ সরকারের আমলে আমার সমর্থকেরা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার জন্য একটি সিভি জমা দিয়েছিল। তবে সেই কমিটি আর গঠন হয়নি। এরআগে আমি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পদ-পদবীতে যুক্ত ছিলাম না।
রোমজেদ সিকদার আরও বলেন, আমি বহুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভূগছি তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। আমার অজান্তে যদি আওয়ামী লীগের কোনো পদ-পদবী থেকে থাকে, আমি সেগুলো থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষনা করছি।
জানা যায়, এর আগে গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারন দেখিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছিলেন উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির ও একই ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্বাস আলী। পরে গত ২১ আগস্ট একইভাবে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রহমান সিকদার পদত্যাগের ঘোষনা করেছিলেন। আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে টুঙ্গিপাড়া উপজেলায় এনিয়ে মোট চার জন পদত্যাগ করলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!