- প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ০৭:০১ পিএম
টুঙ্গিপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :: সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক মুকুল নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিনের টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।
এরআগে বুধবার (১৫ এপ্রি) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন| ভোটগ্রহণ চলাকালে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন| পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল|
নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়| কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগী, দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক: জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম বাঁধন, নির্বাহী সদস্য ডাঃ ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন|
ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন| পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন| নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ওসি এবং উপস্থিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ|
এই নির্বাচনের মাধ্যমে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলো, যা ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!