- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ০৪:৪৭ পিএম
টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও পোশাক বিতরন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৫ জানুয়ারী) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের ২৫ জন মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি ও ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয় পোশাক বিতরণ করা হয়।
সাইফুল হক ও জেবুন্নেছা হকের পৃষ্ঠপোষকতায় হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন মেধাবী ছাত্রীকে ৩৬০০ টাকা করে বার্ষিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শ্রেনীর ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন মিয়া।
স্থানীয় মুরব্বি টি.জি মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হক পরিবারের সদস্য এসএম মফিজুল হক মিন্টু, বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকূল চন্দ্র মন্ডল সহ আরো অনেকে।
হক পরিবারের সদস্য এসএম মফিজুল হক মিন্টু বলেন, হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ছাত্রীদের যে টাকা দেয়া হচ্ছে এটা কোন করুনা নয়। এটা উপহার, কারন এতে অন্যান্য ছাত্রীরা ভালো পড়াশোনা করতে উৎসাহ পাবে। আর এ বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন অনেকে বিদ্যালয়ের পোশাক কিনতে পারে না, তাই তাদের পোশাক বিতরণ করা হয়েছে। হক ফাউন্ডেশন প্রতি বছর এমন কাজ করে থাকে আর আগামীতেও করবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!