- প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ০৬:২৮ পিএম
টুঙ্গিপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে মনিরা বেগম (৪৫) নামের এক নারীকে মারধরে অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম জুড়ে আলোচলা-সমালোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়া পৌর এলাকার ১নং নম্বর ওয়ার্ডের পাচ কাহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই বিএনপি নেতা হলেন-টুঙ্গিপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ। আহত ওই নারী হলেন, একই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের মেয়ে মনিরা বেগম। তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
ভুক্তভোগী আহত মনিরা বেগম জানান, রবিবার সকালে তিনি তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে বের হচ্ছিলেন। এ সময় তাদের বাড়ির জমিতে গাছ কাটার কাজ চলছিল। হঠাৎ টুঙ্গিপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ এসে গাছ কাটায় বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠান্ডা শেখ মনিরার গলা চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেন ও মারধর করেন এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মনিরা বেগম আরো বলেন, আমার ভাইরা চাকরির কারণে বাইরে থাকে। আমি আমার অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে থাকি। সেই সুযোগে ভয়ভীতি দেখিয়ে আমার জমি দখলের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ঠান্ডা শেখ বদলীয় প্রভাব খাটিয়ে গাছ দখল করতে এসে মারধর করেন। এ ঘটনায় ঠান্ডা শেখের ছেলে জসিম শেখও উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ চলছে। গাছ কাটতে নিষেধ করায় উল্টো তার ওপর হামলা করা হয় বলেই উল্টো অভিযোগ করেন।
স্থানীয় বিএনপি নেতা মোল্লা ইমদাদ হোসেন বলেন, অপরাধী যেই হোক, তার বিচার হবে। দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!