- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০৬ পিএম
টুঙ্গিপাড়ায় "ডেভিল হান্ট ফেস-টু" অভিযানে ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় "ডেভিল হান্ট ফেস-টু" অভিযানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ও বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।
ওসি আইয়ুব আলী বলেন, বৃহস্পতিবার ও বুধবার উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ওই চার নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, বাকি দুইজন অভিজিৎ ও আলমকে গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় তাদেরও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাজনিত কারনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!