- প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ০৬:৩৯ পিএম
টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি, এলাকাবাসীর গণধোলাই
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ছাত্রদল নেতা পরিচয়ে এক ড্রেজার মিস্ত্রীর কাছে চাঁদা দাবি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়েছেন মোরসালিন শেখ (১৮) নামের ব্যক্তি।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের ড্রেজার মিস্ত্রীর সেলিম তালুকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
গণ ধোলাইয়ের শিকার মোরসালিন শেখ পাকুরতিয়া গ্রামের সাফায়েত শেখের ছেলে।
ভুক্তভোগী ড্রেজার মিস্ত্রী সেলিম তালুকদার বলেন, “প্রায় ১৫ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ড্রেজার মিস্ত্রী হিসাবে কাজ করি। প্রায় ৫ মাস পর গত বুধবার সিলেট থেকে গ্রামের বাড়ি পাকুরতিয়া আসি। শুক্রবার রাতে একই এলাকার সাফায়েত শেখের ছেলে মোরসালিন শেখ আমাদের বাড়িতে এসে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেয়। কথার একপর্যায়ে মোরসালিন বলে আমার বিরুদ্ধে নাকি ঢাকার কোতয়ালী থানায় মামলা হবে, থানা থেকে মোরসালিনকে ফোন দিয়েছিলো। তাই বিষয়টি মিমাংসা করার জন্য তাকে ৫০ হাজার টাকা দিতে হবে।”
তিনি আরও বলেন, "আমি কোন দল করিনা, আমার নামে কেন মামলা হবে" উচ্চস্বরে কথাটি বলার পর আশপাশের প্রতিবেশীরা জড়ো হয়। তখন সবাইকে ৫০ হাজার টাকা চাঁদার কথা জানালে এলাকাবাসী মোরসালিনকে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে তার পরিবারের লোকজন এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে ছাড়িয়ে নিয়ে যায়।”
অভিযুক্ত মোরসালিন শেখের মুঠোফোন কল করে এ বিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির অস্বীকার করে বলেন, “সেলিম তালুকদারদের বাড়ির এক ব্যক্তি আমাকে জানায় সেলিম মাদক ব্যবসার সাথে জড়িত। তাই তাকে আমি সতর্ক করতে গিয়েছিলাম কিন্তু কোন চাঁদা দাবি করিনি। আমার বিরুদ্ধে তারা মিথ্যা কথা রটাচ্ছে। ছাত্রদল করেন কিন্তু কোন পদবীতে নেই বলেও জানান তিনি।”
এবিষয়ে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক লাবিব হাসান বলেন, “মুরসালিন নামের যে ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে, সে ছাত্রদলের সদস্যও নয়। আর অতীতে মোরসালিন ছাত্রলীগ করতেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্রদলের কিছু মিছিল-সমাবেশে অংশ নিতেন মাত্র। যদি সে ছাত্রদল পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে থাকে তাহলে সিনিয়র নেতাদের সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!