- প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৬ পিএম
টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই-নব নির্বাচিত এমপি এস এসম জিলানী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখেছে, আমি আসলে অভিভূত। আমি মানুষের এই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসায় জুম্মার নামাজ আদায় করে তিনি এ কথা বলেন।
জিলানী বলেন, আগামী দিনে এলাকায় একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই। সেজন্য আমি এলাকার সকল মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কোন পরিকল্পনা আগে কেউ গ্রহণ করেনি। আমি চেষ্টা করবো আমার সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র, মাঝারি শিল্প গড়ে তুলতে। এলাকার বেকার যুবসমাজ সহ বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ যেন বেকার না থাকে। তারা যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেজন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।
এর আগে জুম্মার নামাজ আদায়ের পর গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহঃ) কবর জিয়ারত করেন গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপি'র সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!