- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারীদেরকে শুভেচ্ছা ও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে বাসদ।
জয় চন্দ্র শীল
বরিশাল
আজ ১৪ ফেব্রুয়ারি২০২৬ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী এক বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং বিজয়ী প্রার্থী জনাব এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে অভিনন্দন জানান। একই সাথে ৫ আসনের সকল জনগণের জন্য শুভকামনা জানান।
বিবৃতিতে ডা.মনীষা বলেন, ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটসহ ২২'৪৮৬ ভোট পেয়েছে।
এই সাড়ে বাইশ হাজার মানুষ প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে আমাদের উপর আস্থা রেখেছেন। এদের মধ্যে আছেন অনেক তরুন ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী মানুষেরা। এই ভোটারেরা শুধু একটা সংখ্যা নয়, এরা ব্যাবস্হা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক । এই মানুষেরা প্রথাগত লুটপাট দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বদল চায়। মনীষা এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের জন্য সামনের দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানোর ও সমাজ বদলের লড়াইকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মনীষা একইসাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বি এন পি মনোনীত বিজয়ী প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে অভিনন্দন জানান।
জয় চন্দ্র শীল
বরিশাল।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!