- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ০৫:৫৮ পিএম
তদন্তে মেলেনি অনিয়মের প্রমাণ' দায়িত্বে ফিরলেন ছাত্রদলের আহ্বায়ক রনি
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনিকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়—কেন্দ্রীয় পর্যায়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগ যাচাই–বাছাই করে দেখতে পায়, মেহেদী হাসান রনির বিরুদ্ধে আনীত অভিযোগ ‘অসত্য ও ভিত্তিহীন’। দলীয় নীতিমালা অনুযায়ী ন্যায়সংগত কারণ বিবেচনায় পূর্বে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় ছাত্রদলের প্রাথমিক পদে ফিরলেন। অফিসিয়াল নির্দেশনায় আরও বলা হয়, বিএনপি যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, ন্যায়নীতি ও যথাযথ যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। পূর্বের সিদ্ধান্তে ‘ভুল বোঝাবুঝি ও তথ্যগত অসংগতির’ কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা সংশোধন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সিদ্ধান্তটি অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
পুনর্বহালের পর রনিকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হয়ে সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
স্থানীয় নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, “বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তদন্ত ছাড়া কাউকে দায়ী করে না—এই সিদ্ধান্ত সেটিরই প্রমাণ।” পুনর্বহালকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।
দলীয় সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি গোটা সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করতে শুদ্ধি অভিযান, যাচাই–বাছাই ও নীতিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত রেখেছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!