- প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ০৮:৪৭ এএম
তারেক রহমানের নামে কটূক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর নির্দেশনায় বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার ছাত্রদলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রদল এর কয়েক শত নেতা-কর্মীর বিক্ষোভ মিছিল করে বাসাইল বাজার প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে শ্লোগানে তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় বলতে শোনা যায় নেতা-কর্মীদের মুখে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিকদার শাকিল রহমান ও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, আহাদ মৃধা রহিম। এবং ইউনিয়ন ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমান হাওলাদ ,সাকিব সিকদার,সলেমান হাওলাদার, সিফাত সিকদার সহ ছাত্রদলের নেতা-কর্মী সহ অন্যান্যরা।
সমাবেশে দেওয়া বক্তব্যে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল বলেন, তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের বন্ধু। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা ভালো করছে না। এসব অপচেষ্টার সকল প্রকার জবাব কঠোর হাতে দমন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!