- প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১০:৩১ পিএম
তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ: এমপি মাসুদ সাঈদী
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতি নিধি ঃ

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে তামাকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, “তামাক একটি নীরব ঘাতক। এটি মানুষের স্বাস্থ্য, পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই তামাক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে এ বিষয়ে একযোগে কাজ করতে হবে। তামাককে ‘না’ বললেই গড়ে তোলা সম্ভব একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া ১৮টি প্রতিশ্রুতির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে। সম্প্রতি একনেক সভায় পিরোজপুরকে অর্থনৈতিক জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি পিরোজপুর পর্যন্ত রেল সংযোগ স্থাপনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান, পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন, সেক্রেটারি তাওহীদুল ইসলাম রাতুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইন, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, জিয়ানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান এবং জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভাশেষে প্রধান অতিথি উপজেলার চাড়াখালী ব্রিজের নিচে নির্মিত শিশু পার্ক এবং ঘোষেরহাট বাজারের ব্রিজ উদ্বোধন করেন। পরে তিনি জিয়ানগর বাজারে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!