- প্রকাশিত: ১৬ মে ২০২৬ ০৭:১৫ পিএম
তালতলীতে সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯ টার দিকে উপজেলা শহরের বটতলা এলাকায় একটি অটোরিকশায় অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ জব্দ করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ পরিবহনের দায়ে অটোরিকশা চালক বেল্লাল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত মাছগুলো উপজেলার ১৩ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও তালতলী থানার ওসি সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।###তাং১৬-০৫-২০২৬ইং
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!