- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০৭:০৫ পিএম
তালতলীতে নারী মৎস্যজীবীদের নিয়ে উন্নয়ন ফেডারেশন গঠন
মংচিন থান তালতলী, প্রতিনিধি।।
বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রান্তিক নারী মৎস্যজীবীদের সংগঠিত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ‘ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন’। ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই শনিবার সকাল ১০টায় বড়আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের আওতাধীন ২৫টি প্রাথমিক মৎস্যজীবী দলের নির্বাচিত নারী প্রতিনিধিরা।সভায় সর্ব সম্মতিক্রমে শ্যামলী রানীকে সভাপতি ও মিনারা বেগমকে সহ-সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এর সভাপত্বিতে ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম, ফাইন্যান্স অফিসার নিলুফার বি আম্মান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাব্বির মাহমুদ আবির প্রমূখ।
সিবিডিপির এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, “নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এই ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, এটি নারী মৎস্যজীবীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হয়ে উঠবে। আমরা চাই, নারীরা যেন এই ফেডারেশনের মাধ্যমে নিজেদের নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে।”
এই ফেডারেশন স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), সহযোগিতায় উত্তরণ, অর্থায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ।
###
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!