- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ০২:৩৩ পিএম
গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তরুণদের কারিগরি শিক্ষা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব কমানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে জাতীয় উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
ভোলা-জেলা প্রতিনিধি॥ চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ মুজিবনগর ইউনিয়ন সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুন-অর-রশীদ জনপ্রিয়তার র্শীষে, চেয়ারম্যান নির্বাচিত হলে চরের জমি জোড়পূর্বক দখলদার...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।জাতীয় রক্তদান দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভোরের আলো’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ১২টি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!