- প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ০২:১৪ পিএম
বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১নভেম্বর) সকাল ১০টায় বামনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সাহেব বাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদর উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রায়হান নাজির ধলু, উপজেলা ওলামায়েদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এইচ এম আল-আমিন এবং সাবেক ইউপি সদস্য ছোহেলা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা সম্ভব হলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভরশীল যুবসমাজই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এ জন্য যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে দুই মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে পুলিশ।...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে ধানক্ষেতের নালায় পড়ে থাকা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁদের পরিচয়...
-
মাসুদ রেজা ফয়সাল:“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!