- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ০৩:২৮ পিএম
৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. জেসমিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ হাইস্কুল মাঠের উত্তর পাশে ফজিলত বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেসমিন বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জেসমিন বেগম শ্যামলীবাগ এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী এবং মো. দুলাল বেপারী ও ফজিলত বেগমের মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ১ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
ভোলা-জেলা প্রতিনিধি॥ চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ মুজিবনগর ইউনিয়ন সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুন-অর-রশীদ জনপ্রিয়তার র্শীষে, চেয়ারম্যান নির্বাচিত হলে চরের জমি জোড়পূর্বক দখলদার...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।জাতীয় রক্তদান দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভোরের আলো’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!