- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:১৩ পিএম
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে গোপালগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক গোপালগঞ্জ জেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে ও প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ গোলটেবিল বৈঠক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আঞ্চলিক সমন্বয়ক মো. মাসুদুর রহমান রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, সুজনের সহ-সভাপতি শিপ্রা বিশ্বাস, অনীমা বিশ্বাস প্রমুখ।
গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গোপালগঞ্জ জেলা সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনে জনগনের ভোটাধিকার যাতে সুসম্মত থাকে, প্রকৃত ভোটারা যাতে ভোট দিতে পারে এগুলো নিশ্চিত করার জন্য সুজন মাঠে কাজ করে যাচ্ছে। সারা দেশের বিভিন্ন জেলায় এই গোলটেবিল বেঠক হচ্ছে।
তিনি আরো বলেন, আপনাদের চিন্তা, চেতনা, পরামর্শ কেন্দ্রে পাঠিয়ে প্রতিপালনের জন্য ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই যার ভোট সেই দিবে। কেন্দ্রে যাতে বেশি সংখ্যক ভোটার উপস্থিতি হয় সে বিষয়েও আমাদের নজর থাকবে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। গণতন্ত্র শক্তিশালীকরণ এর কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!