- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৭ পিএম
সরকারি খাল দখল করায় জেল-জরিমানা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
প্রবামান খাল পাইলিং করে দখল করার ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দখলকারীকে জেল ও জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পালরদী নদীর শাখা খালের গৌরনদীর পালরদী মহল্লার স্বপ্ননীড় বাড়ির সামনের প্রবামান খাল পাইলিং করে দখল করছিলেন জনৈক মিলন মোল্লা। এখবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।
এসময় মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন ভঙ্গের কারণে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করা হয়। দন্ডপ্রাপ্ত মিলন মোল্লা পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান বলেন, এই কারাদন্ড কোনো ব্যক্তি বিশেষকে শাস্তি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যারা সরকারি খাল, নদী ও জলাশয় দখলের মাধ্যমে জনস্বার্থ ক্ষুণ্ন করছে এটি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা।
তিনি আরও বলেন-অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন আপোসহীন, ভবিষ্যতেও এ অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধিঃ‘জিয়ানগর’ নামে ফিরছে ইন্দুরকানী উপজেলা‘জিয়ানগর উপজেলা’ উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে...
-
যবিপ্রবি প্রতিনিধি:শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!