- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১ পিএম
‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
অধ্যাপক মু. শাহ আলম বলেন, ‘যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে হিন্দু ভাইদের অবস্থান কী হবে? এই প্রশ্ন তুলে ভয় দেখানো হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশে সবাই সমান। আমি যেভাবে এখানে এসেছি, আমার মা-বোনেরা যেভাবে আছে হিন্দু মা-বোনদের সম্মান,সম্ভ্রম, নিরাপত্তা ও তাদের অধিকার আমাদের অধিকারের মতো সমান অধিকারের সাথে সংযুক্ত। ‘২০২৪ সালে অভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কমেনি, দুর্নীতি কমেনি, দখলদারিত্ব কমেনি। এই চান্দবাজি দখলবাজি বন্ধ করার জন্য জামায়াত ইসলামীর দাড়িপাল্লা।’
সোমবার বিকেল ৩টায় গলাচিপা হেলিপ্যাড মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম তার নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, শহিদ পরিবারের সদস্য মিরাজ মাহমুদ প্রমুখ।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী অত্যন্ত ঠান্ডা মাথায় চলছে, আমি নির্বাচন কমিশনারকে বলবো, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে বলবো, ওসি সাহেবকে বলবো নিয়ম মানবেন। নিয়ম না মানার যদি কোন বিষয় হয়, ব্যত্তয় হয় তাহলে নিয়ম মানার ঝড় আমরা আর দেখব না। নিয়ম রক্ষার জন্য আমরা যে ঝড় তুলবো সেই ঝড়কে রুখবার জন্য কোন শক্তি কিন্তু কারো কাছে নেই।’
তিনি আরো বলেন, ’৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়েছিল। গলাচিপা-দশমিনায় ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮ সালে আওয়ামীলীগ থেকে নির্বাচিত হয়েছিল। আওয়ামীলীগের জন্য কারো জন্য আমরা জালিম হিসেবে আবির্ভূত হব না। জামায়াতে ইসলামী যদি নির্বাচিত হয়, কোন একজন নাগরিককে দলিত করবো না, মথিত করবো না, জুলুমের শিকার বানাবো না।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!