- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২৯ এএম
সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী ভোরা হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, আমি অতীতেও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছি। কিন্তু বেতাগী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারেননি। ফলে এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করুন।
তিনি আরও বলেন, আপনাদের সমর্থনে আমি আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে উন্নয়ন কার্যক্রমের সূচনা হবে সরিষামুড়ী এলাকা থেকেই। একটি চক্র এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন সর্বপ্রথম দায়িত্বশীল নাগরিক হিসেবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার সুরক্ষিত রাখতে হলে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই।
জনসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ এলিজা আক্তার, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব নূরুল আমিন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২২টি। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশায় পুরো এলাকায় এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ ও প্রস্তুতি।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!