- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১০:৩৪ পিএম
সংসদ নির্বাচন প্রশ্নে সরকারের নিরপেক্ষতা, ‘হ্যাঁ’ ভোটে অবস্থান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গণভোটের বিষয়ে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান থাকলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। তিনি বলেন, গণভোটের ক্ষেত্রে সরকার একটি পক্ষ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলবে, তবে তা হবে সম্পূর্ণভাবে জনগণের স্বাধীন মতামত ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেশের সাম্প্রতিক পরিবর্তনের পেছনে যে আকাঙ্ক্ষা ও পরিকল্পনা কাজ করেছে, গণভোট তারই প্রতিফলন। সেই বাস্তবতায় সরকার মনে করে ‘হ্যাঁ’ ভোটই পরিবর্তনের পথকে সুসংহত করবে। তবে কোনোভাবেই কাউকে জোর করে ‘হ্যাঁ’ ভোট দিতে বাধ্য করা হবে না। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যুক্তি ও সুবিধা তুলে ধরা হবে, সিদ্ধান্ত নেবে জনগণ।
তিনি আরও বলেন, গত ১৫–২০ বছর ধরে দেশের সব প্রজন্মই একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার ভোগান্তি সহ্য করেছে। সেই অবস্থা থেকে বেড়িয়ে আসার সুযোগ এখন তৈরি হয়েছে। এই সুযোগ যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, নির্বাচন পরিচালনায় সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকলেও তা দায়িত্ব পালনে কোনোভাবেই প্রভাব ফেলতে দেওয়া যাবে না। ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সঠিক ভাবে উপস্থাপন করুন যাতে মানুষ ভোট দিতে যায়। এবং হ্যাঁ ও না ভোটের যে বিষয়টি আছে যাতে মানুষ তাতে সঠিকভাবে বিবেচনা করে। আমরা ১৭ বছর যে অবস্থায় ছিলাম তার ঠিক পিছনে ফিরতে চাই তা কিন্তু নয়। আমরা তার থেকেও ভালো কিছু চাই। বর্তমান এবং পরবর্তী জেনারেশনের জন্য এই দেশে আমরা আরও ভালো কিছু চাই।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!