- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৬:০৬ পিএম
সংবাদ সংগ্রহে গিয়ে মামলার আসামি সাংবাদিক, হয়রানির অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় একটি অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি হয়েছেন সাংবাদিক আকাশ হাওলাদার। সাংবাদিকের দাবি, সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। বিষয়টি জানতে গত ৯ আগস্ট কয়েকজন সাংবাদিক সেখানে যান। সাংবাদিকদের দাবি, স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার তথ্য সংগ্রহ করেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর গত ১৭ আগস্ট বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাংবাদিক আকাশ হাওলাদার ও স্থানীয় বাবুল খানের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর এমপি-৪০৬/২৬। আদালতের নির্দেশে পরবর্তীতে মামলাটি আগৈলঝাড়া থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়।
সাংবাদিক আকাশ হাওলাদারের অভিযোগ, তিনি কোনো পক্ষের হয়ে নয়, একজন সংবাদকর্মী হিসেবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে প্রকাশ্যে ও উপস্থিত লোকজনের সামনে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়। অথচ সংবাদ সংগ্রহের বিষয়টিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
আকাশ হাওলাদার বলেন, “একজন সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ করাই আমার দায়িত্ব ছিল। স্থানীয়দের উপস্থিতিতে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া ছাড়া আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে বলে আমি মনে করি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা আকরাম খান ও মাসুদ বেপারী বলেন, সাংবাদিকরা ওই দিন সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই এলাকায় এসেছিলেন। তাদের উপস্থিতিতে স্থানীয় নারী-পুরুষের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের সঙ্গে তাদের জানা ঘটনার মিল নেই বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, “আদালত থেকে একটি মামলা এসেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেটি এজাহারভুক্ত করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। সংবাদ সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হয়রানি করা হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:ডিব্বা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস এবং সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ ও প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!